- This event has passed.
গণভোট ২০২৬, সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে






গণভোট বিষয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠ ও অংশগ্রহণমূলকভাবে আয়োজনের লক্ষ্যে আজ কুষ্টিয়া মেডিকেল কলেজে, কুষ্টিয়া গণভোট বিষয়ক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
কমিটি গঠনের মাধ্যমে সরকারি নোটিশের আলোকে আয়োজিত এ সেমিনারে শিক্ষার্থীদের গণভোটের গুরুত্ব, ভোট প্রদানের পদ্ধতি, “হ্যাঁ/না” ভোটের নিয়ম এবং ভোটার হিসেবে নাগরিক দায়িত্ব সম্পর্কে অবহিত করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যগণ এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণভোটের ভূমিকা, সচেতন ভোট প্রদানের গুরুত্ব এবং ভোটাধিকার প্রয়োগে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী গণভোট সংক্রান্ত প্রচার ও সচেতনতা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজে, কুষ্টিয়া একটি কমিটি গঠন করা হয়েছে, যা নির্ধারিত কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে।